কুতুবদিয়ায় ভাঙনের মুখে দুই গ্রামের দেড়শ পরিবার

কুতুবদিয়ায় ভাঙনের মুখে দুই গ্রামের দেড়শ পরিবার

কুতুবদিয়া সদর উপজেলার বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়া ও সাইটপাড়া গ্রামের দেড়শ পরিবার সাগরের ভাঙনের মুখে রয়েছে। সপ্তাহ পর পূর্ণিমার জোয়ারে সাগরের পানি বৃদ্ধি পেলে লবন পানি আঁচরে পড়বে গ্রামের বসতবাড়িতে।

সাইটপাড়ার বাসিন্দা উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মো. ফয়েজ আক্ষেপ করে বলেন, আগে জিও ব্যাগ ফেলা হয়েছিল ছোট সাইজের। জোয়ারে সহজেই ছিঁড়ে যায়। বড় সাইজের জিও ব্যাগ না দিলে জরুরি মুহূর্তে কোনো কাজেই যাবে না।

ভাঙন কবলিত ব্লকের পাশে থাকা সাইট পাড়া জামে মসজিদটি সাগরে ইতিমধ্যে চলে গেছে। বড়ঘোপ ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক বলেন, অতিরিক্ত জোয়ার হলেই রোমাইপাড়া ও সাইট পাড়ার বাঁধের পাশে জেলে পেশায় ১৫০ পরিবারের আশ্রয় বসতভিটা ভাঙনে সাগরে বিলিন হয়ে যাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।