লবণ চাষের সমস্যা বেড়েই চলছে, টানা বৃষ্টির কারণে উৎপাদন বন্ধ

লবণ চাষের সমস্যা বেড়েই চলছে, টানা বৃষ্টির কারণে উৎপাদন বন্ধ

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার লবণের মাঠে কালো পলিথিন বিছানোর কাজ করছিলেন লবণচাষি মমতাজ মিয়া। বৃষ্টিতে মাঠে স্তূপ করে রাখা বেশির ভাগ লবণই নষ্ট হয়ে গেছে। যতটুকু আছে, সেসব বাঁচাতে কালো পলিথিন দিয়ে ঢাকছিলেন তিনি।

এ বছর লাভ কেমন থাকবে, জানতে চাইলে মমতাজ মিয়া তিক্ত কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে ওঠেন, আবার লাভ। লবণ বেচে সংসার চালানো দূরের কথা, ঋণ শোধও হবে না।

চাষিরা জানান, বৃষ্টির কারণে একবার লবণ উৎপাদন বন্ধ হলে পুনরায় শুরু করতে অন্তত ছয় থেকে সাত দিন সময় লাগে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।