কুতুবদিয়ায় ভাড়ী বর্ষণে তলিয়ে গেছে ৪ হাজার একর লবণ মাঠ। মঙ্গলবার দুপুরে ১ ঘণ্টার বৃষ্টিতে চাষিদের ক্ষতি প্রায় ১০ কোটি টাকা। লেমশীখালী লবণ মাঠের চাষী সাবেক মেম্বার নুর মোহাম্মদ বলেন, ভাড়ী বর্ষণে তাদের অনেক ক্ষতি হয়ে গেলো। কেন রকমে খরচ তোলার স্বপ্নটাও মিশে গেলো। মাঠ তলিয়ে যাওয়ায় আমাদের লোকসান গুণতে হবে। মাঠের লবণের দাম ১৭০ টাকা মণ। দাম না বাড়লে জমাকৃত লবণ থেকেও লোকসানে থাকবে চাষীরা।
লবণ ব্যবসায়ী আব্দু রহিম জানান, অধিকাংশ চাষীরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন। বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় লবণ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। দাদন নেয়া অর্থও পরিশোধ করতে পারবে না তারা।
লবণ মাঠের চাষীদের লোকসান কমাতে সরকার কী করবে তা জানতে চাইলে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। তাদের মতামত জানতে হবে। তাদের মতামত আমাদের কাছে আসবে। তারপর আমরা সরকারকে জানাব। সরকার তারপর কী করবে তা আমরা জানতে পারব।































































































































































































































