লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হারুনুর রশিদ নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রশিদ মোল্লার ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য, জমিসংক্রান্ত বিরোধের জেরে গতকাল সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে হারুনুর রশিদের বড় ভাই মালদ্বীপপ্রবাসী মঞ্জু মোল্লাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।