লালমনিরহাটের বিশাল ষাঁড়টি এবারও বিক্রি হয়নি

লালমনিরহাটের বিশাল ষাঁড়টি এবারও বিক্রি হয়নি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার আয়কর আইনজীবী মজমুল হোসেন প্রামাণিকের মালিকানাধীন ‘মৌরি অ্যাগ্রো ট্রেডার্স’-এ ষাঁড়টি পালন করা হচ্ছে। গত সোমবার দুপুরে খামারে গিয়ে দেখা যায়, ধূসর-ছাই রঙের বিশাল আকৃতির ষাঁড়টি পাকা মেঝেতে বসে আছে। খামারের কর্মীদের ভাষ্য, এটি চঞ্চল স্বভাবের এবং লাফঝাঁপ করে। আদর করে তাঁরা ষাঁড়টির নাম রেখেছেন ‘জায়েদ খান’।

খামারের তত্ত্বাবধায়ক নবুর হোসেন বলেন, তিনি প্রায় দুই যুগ ধরে এই খামারে কাজ করছেন। এত বড় ষাঁড় কোরবানির সময়ও যদি বিক্রি না হয়, তাহলে আর কবে হবে? মালিক খুব চিন্তায় আছেন।

খামারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ষাঁড়টির পেছনে প্রতিদিনের খাবার খরচ চার থেকে পাঁচ শ টাকা। স্থানীয় গরুর পাইকার সলু মিয়া বলেন, এত বড় গরুর ক্রেতা এই এলাকায় খুব কম। তাই ষাঁড়টি বিক্রি করতে সমস্যায় পড়তে হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।