লামায় মারমা তরুণ-তরুণীরা মেতেছে নতুন বছরের স্বাগত

লামায় মারমা তরুণ-তরুণীরা মেতেছে নতুন বছরের স্বাগত

বান্দরবান জেলার লামা উপজেলায় প্রথমবারের মত কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হলো ‘জলকেলি উৎসব’। বাংলা নববর্ষ ও সাংগ্রাই উৎসব উপলক্ষে ‘জিনামেজু অনাথ আশ্রম’ মাঠের ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ উৎসব। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

উৎসবে সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক অংথিং রাখাইন, ডা. সাইনপ্লানু মার্মা, জিনামেজু অনাশ আশ্রমের দাতা সদস্য বাবু প্রুমং রাখাইন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অং থোয়াইহ্লা মারমা, আশ্রমের জমিদাতা সদস্য মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অতিথি ছিলেন।

এ উৎসবের মধ্য দিয়ে উপজেলায় শেষ হলো মাহা সাংগ্রাই। এর আগে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় পাড়ায়ও এ উৎসব পালন করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।