লোহাগাড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্রের মৃত্যু

লোহাগাড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। তিনি অটোরিকশাটির যাত্রী ছিলেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহার দিঘির পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসাছাত্রের নাম মোস্তাকিম কামাল (২১)। তিনি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। পড়ালেখার সূত্রে মাদ্রাসার ছাত্রাবাসেই থাকতেন মোস্তাকিম।

আধুনগর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, রাতে মোস্তাকিম উপজেলা সদর থেকে অটোরিকশায় করে মাদ্রাসায় ফিরছিলেন। লোহার দিঘির পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন মোস্তাকিম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।