চট্টগ্রামের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে চার।
আজ বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট-সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন প্রথম আলোকে নিশ্চিত করেছেন।































































































































































































































