মা দিবস ১০ মে ২০২৬। এই দিনে নাগরিক সংবাদ ও দূর পরবাসে বিভাগের জন্য পাঠকের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে—যেখানে থাকবে মাকে নিয়ে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসার গল্প।
মা শুধু একটি সম্পর্ক নয় বরং জীবনের প্রথম শিক্ষক, সবচেয়ে নিরাপদ আশ্রয়। শহরের ব্যস্ত জীবনে কিংবা দূর দেশের প্রবাসে থেকেও মায়ের সেই মমতা, শাসন আর নিঃস্বার্থ ভালোবাসা প্রতিনিয়ত মনে পড়ে।
তাই এই বিশেশ দিনে পাঠকদের কাছে আহ্বান—আপনার মাকে নিয়ে ছোট্ট স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতির গল্প লিখে পাঠান।































































































































































































































