জীবনে নানা সমস্যা মোকাবিলা করে সন্তানকে সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে ৩৫ মাকে দেওয়া হয়েছে রত্নগর্ভা সম্মাননা। এ বছর সাধারণ বিভাগে ২৫ জন আর বিশেষ বিভাগে ১০ জনকে দেওয়া হয় সম্মাননা।
আজ সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে 'রত্নগর্ভা মা ২০২৫' অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস এ সম্মাননা দিচ্ছে।
বিশেষ সম্মাননা পাওয়া মা হোসনে আরা বেগম লাঠিতে ভর দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন। সঙ্গে তাঁর স্বামী ও ছেলেমেয়ে।































































































































































































































