মা তেলের লাইনে দাঁড়িয়ে ছেলের মোটরসাইকেলের জ্বালানি সংগ্রহ

মা তেলের লাইনে দাঁড়িয়ে ছেলের মোটরসাইকেলের জ্বালানি সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৮: ০৪ জ্বালানি সংকটে থমকে গেছে জীবিকা। ছেলের মোটরসাইকেলের পেট্রোল সংগ্রহ করতে প্রখর রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মা—এমন দৃশ্য দেখা গেছে সাতক্ষ�ীরার শ্যামনগরে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ডেমলা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়। দেখা গেছে, ভাড়ায় মোটরসাইকেল চালক সাগর বৈদ্যের মা বিথিকা রানী বৈদ্য লাইনে অপেক্ষা করছেন। তেল সংকটের কারণে সাগর বৈদ্য মোটরসাইকেল চালাতে না পেরে আপাতত কৃষি শ্রমিকের কাজ করছেন। সংসার চালাতে হিমশিম খাওয়ায় ছেলের পেশা সচল রাখতে নিজেই তেলের লাইনে দাঁড়িয়েছেন তার মা।

বিথিকা রানী বলেন, আমার ছেলে মোটরসাইকেল ভাড়া চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালায়। কয়েকদিন ধরে তেল না পেয়ে সে মাঠে কাজ করতে গেছে। আমি দুই দিন ধরে তেলের লাইনে দাঁড়িয়ে আছি। গতকাল তেল দেওয়ার খবর পেয়ে আজ আবার এসেছি।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশে জ্বালানি সংকটের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে তেল সরবরাহ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ ফিলিং স্টেশন থেকে তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে তেল দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় দীর্ঘ পাঁচ দিন পর মুন্সিগঞ্জ ইউনিয়নে তেল সরবরাহ শুরু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।