মাদক ব্যবসায়ী শিশুকে জিম্মি করে পালানোর চেষ্টা

মাদক ব্যবসায়ী শিশুকে জিম্মি করে পালানোর চেষ্টা

সিলেট নগরের তোপখানা এলাকার একটি বাসায় পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে ঢোকেন এক মাদক ব্যবসায়ী। তাঁর হাতে চাকু। ঘরে ঢুকেই শিশুর গলায় চাকু ধরে মাদক ব্যবসায়ী হুমকি দেন, 'কেউ চিল্লাবি না, চিল্লাইলেই পুছ দিমু।' পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় আসাদুল আলম ওই র‍্যাব সদস্যের বুকের বাঁ পাশে চাকু দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় ইমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, র‍্যাব সদস্যকে ছুরিকাঘাত করে আসাদুল পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরাও তাঁর পিছু নেন। এ সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে এক শিশুর গলায় চাকু ধরে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাঁকে আটক করেন। এ সময় আসাদুলের কাছে থাকা চাকুটিও জব্দ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আসাদুল ওই বাসায় ঢুকে শিশুর গলায় ছুরি ধরেন। এ দৃশ্য দেখে ভয়ে সেখানে থাকা দুই নারী চিৎকার শুরু করেন। চিৎকার-আর্তনাদ শুনে আশপাশের ঘরে থাকা নারীরাও ছুটে আসেন। তখন এখানকার বাড়ির পুরুষেরা কাজে ছিলেন। যেহেতু পুলিশ ধাওয়া দিয়েছিল আসাদুলকে, তাই কিছুক্ষণ পর পুলিশের আট সদস্যের একটি দলও সেখানে পৌঁছে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।