মাদক কারবারি বাবা-ছেলে গ্রেপ্তার

মাদক কারবারি বাবা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের মতলবে ৯ মামলার আসামি মাদক কারবারি বাপ-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে তুললে আসামিদের কারাগারে পাঠানো হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, বুধবার গভীর রাতে উপজেলা শহরের টিএন্ডটি এলাকা থেকে মাদক কারবারি ৯ মামলার আসামি আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজীকে (২২)) ইয়াবাসহ আটক করা হয়।

এসআই জীবন চৌধুরী নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।