মাদারগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়, ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে

মাদারগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়, ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৫টি এলাকায় টানা চার দিন ধরে বিদ্যুৎহীন পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার গভীর রাতের কালবৈশাখী ঝড়ের পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা এখনো স্বাভাবিক হয়নি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়াপাড়া, মহিষবাথান, লালডোবা, পূর্ব নলছিয়া, ইলশামারী, চরগুজামানিকা, বাগলেরগড়; চরপাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ; বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া, সামানপাড়া; জোড়খালী ইউনিয়নের খিলকাটি পশ্চিমপাড়া এবং গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়াসহ অন্তত ১৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

চার দিন পেরিয়ে গেলেও অনেক এলাকায় বিদ্যুৎ না ফেরায় প্রায় ৯৬ ঘণ্টা ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।