মাদারীপুরের বোমারু ফয়সাল গ্রেপ্তার, হত্যা-ধর্ষণসহ ১৭ মামলা

মাদারীপুরের বোমারু ফয়সাল গ্রেপ্তার, হত্যা-ধর্ষণসহ ১৭ মামলা

মাদারীপুরের কালকিনিতে চিহ্নিত সন্ত্রাসী ফয়সাল তালুকদার ওরফে বোমারু ফয়সালকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মামলা আছে। গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম।

এর আগে গতকাল ঢাকার কাফরুল এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে কালকিনি থানার পুলিশ। বোমারু ফয়সালকে নিয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইনে ‘কালকিনিতে “বোমারু” ফয়সালের ত্রাসের রাজত্ব, এলাকাছাড়া মানুষ, ভয় পায় পুলিশও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

গ্রেপ্তার ফয়সাল কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর এলাকার বজলু তালুকদারের ছেলে। স্থানীয় লোকজন তাঁকে ‘বোমারু ফয়সাল’ নামেই চেনেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।