ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনের নাম মো. ফয়সল মিয়া (৪১) ও মো. ইউনুছ মিয়া (৫২)। গ্রেপ্তারের পর উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ সময় তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।































































































































































































































