মাদরাসার গেট ধ্বংসে সুপারের আবেগঘন ফেসবুক পোস্ট

মাদরাসার গেট ধ্বংসে সুপারের আবেগঘন ফেসবুক পোস্ট

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি মাদরাসার দৃষ্টিনন্দন প্রধান ফটক সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে বজ্রপাতে প্রতিষ্ঠানটির একটি শ্রেণিকক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারের আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার সেনগাঁও ইউনিয়নের বেলদহী মডেল দাখিল মাদরাসার নান্দনিক প্রধান ফটকটি ভেঙে পড়ে।

ঝড়ে গেটটি ধ্বংস হয়ে যাওয়ায় গভীর আবেগ প্রকাশ করে মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন মঙ্গলবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।