মাগুরার শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাটি ৪ মে ঘটেছিল। গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার অনিক, নয়ন শেখ ও রানা বিশ্বাস। পুলিশ জানিয়েছে, মামলার মূল আসামি মো. সৌরভ ও হুসাইন এখনো পলাতক।
পুলিশ জানিয়েছে, মামলার মূল আসামি মো. সৌরভ ও হুসাইন এখনো পলাতক। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।
ভুক্তভোগী কিশোরীর পরিবারের ভাষ্য, আসামিরা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের কথা গোপন রাখতে বলেন।































































































































































































































