কুমিল্লা জেলার কোটবাড়ী নন্দনপুর থেকে আলেখারচর চক্ষু হাসপাতাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সোনালুর রাজত্ব দেখা যায়। গাছের ডাল ছাপিয়ে ঝুমকোর মতো ঝুলে থাকা ফুলগুলো যেন বাতাসের দোলায় গ্রীষ্মের জয়গান শোনাচ্ছে।
চৌদ্দগ্রামের মিয়ার বাজার, দাউদকান্দি, চান্দিনা ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন অংশেও সোনালুর উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে মিয়ার বাজার এলাকায় সোনালু ফুল আরও ঘন ও উজ্জ্বল।
মহাসড়কের পাশে সোনালুর রূপ দেখে মুগ্ধ হয়ে অনেককে গাড়ি থামিয়ে মুহূর্তটি ফ্রেমবন্দী করতে দেখা যায়।































































































































































































































