বাংলাদেশে কোরবানির জন্য মহিষ পছন্দ বেশি হচ্ছে। এবারের পবিত্র ঈদুল আজহার আগে মহিষ কোরবানি দিতে গরুর পরিবর্তে মহিষ কিনছেন অনেকে। কেন মহিষ পছন্দ হচ্ছে তা জানতে গেলে দেখা যায়, মহিষের মাংস তুলনামূলক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। এতে ফ্যাট ও কোলেস্টরল কম, মিনারেল বেশি। স্বাদও ভালো। তাই মহিষ কোরবানি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জুয়েল হোসেন স্থানীয় একটি পশুর হাটে মহিষ কিনতে গিয়ে ফেসবুকে লাইভ করেছেন। যে মহিষটি কিনেছেন, সেটির ছবিও ফেসবুকে দিয়েছেন।
চট্টগ্রামের সন্দ্বীপের সন্তোষপুরের বাসিন্দা মাকসুদুর রহমান নিজেই একজন খামারি। তিনি গরু, মহিষ ও ভেড়া পালন করেন। এবার কোরবানিতে ছয়টি মহিষ বিক্রি করেছেন।































































































































































































































