মাতামুহুরী নদীতে বালুর গর্তে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মাতামুহুরী নদীতে বালুর গর্তে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নদীতে খোঁড়া গর্তে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আদর দাশ (১৩)। সে চকরিয়া পৌরসভার খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন বলেন, সোমবার দুপুরে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে আদর। একপর্যায়ে নদীতে তলিয়ে যায় সে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ বাড়িতে পৌঁছানোর পর আদর দাশের মা-বাবাসহ আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। আদর দাশকে নদী থেকে উদ্ধার করতে এগিয়ে যান সালাহউদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।