ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৮২ শিশু চিকিৎসাধীন।

মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু রাফসান ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের হৃদয় মিয়ার সন্তান। গতকাল শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শিশুটি হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩০ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।