ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মৃত্যু

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মৃত্যু

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন। তিনি ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।