ময়মনসিংহে বৈশাখী মেলায় বন্ধুবান্ধবের সঙ্গে কথা-কাটাকাটির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে বৈশাখী মেলায় বন্ধুবান্ধবের সঙ্গে কথা-কাটাকাটির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনায় বন্ধুবান্ধবের সঙ্গে কথা-কাটাকাটির জেরে মো. সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পদুরবাড়ী মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আবদুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ শুক্রবার ভোর চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সিয়াম মারা যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।