ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল বেলা ৩টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত শাকুল সাংমা (৫০) হালুয়াঘাটের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় শাকুল সাংমা তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়।































































































































































































































