ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়া এক যুবকের বিরুদ্ধে তাঁর দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে ওই নারী খুন হন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনেক আগেই আয়েশা খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। তাঁর একমাত্র ছেলের সন্তান জসিম। জসিমের জন্মের পর তাঁর বাবা মারা যান। পরে জসিমের মা অন্যত্র বিয়ে করেন।
জমিতে ভাগ বসাতে পারেন এমন সন্দেহে দাদিকে জমি লিখে দিতে চাপ দিতেন জসিম। এ নিয়ে দাদি-নাতির মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাত নয়টার দিকে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।































































































































































































































