ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮৪টি শিশু।

মারা যাওয়া শিশুর নাম আরিশা। সে জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের আরাফাত হোসেন ও রুমা আক্তার দম্পতির সন্তান। ২১ এপ্রিল হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৮ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।