ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স ছিল ১০ মাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৫ শিশু।

মারা যাওয়া শিশুটির নাম জোবাইদ। সে জেলার ত্রিশাল উপজেলার জয়নাল হোসেনের ছেলে। ১৮ এপ্রিল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। পরে ২০ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৭ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।