ময়মনসিংহে ইজিবাইকচালককে শিকলে বেঁধে রেখে মুক্তিপণ দাবি, অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে

ময়মনসিংহে ইজিবাইকচালককে শিকলে বেঁধে রেখে মুক্তিপণ দাবি, অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে

ময়মনসিংহের ধোবাউড়ায় এক ইজিবাইকচালককে তিন দিন শিকলে বেঁধে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিকলে বাঁধা অবস্থায় ওই ইজিবাইকচালককে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগীর স্ত্রী থানায় মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সামছুল আলম (২৩) ও তাঁর বাবা আজহারুল ইসলাম (৪৫)। তাঁরা ধোবাউড়া উপজেলার দর্শা হরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। সামছুল ঢাকায় ইজিবাইক চালাতেন। উদ্ধার হওয়া ইজিবাইকচালক মো. বাবুল মিয়া (৩০) ধোবাউড়া উপজেলার পূর্ব তারাইকান্দি গ্রামের বাসিন্দা। তিনিও ঢাকায় ইজিবাইক চালাতেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।