ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ নারীর মৃত্যু

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ নারীর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলে মারা যান।

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।

দুমড়েমুচড়ে যায় অটোরিকশা, সড়কে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।