ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৮২টি শিশু।
মারা যাওয়া শিশুটি সাত মাস বয়সী তাজনিন। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম গ্রামের ইসলাম উদ্দিন ও হেলেনা আক্তার দম্পতির সন্তান।
গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে হাম আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। এর আগে গত ২৮ এপ্রিল হামের লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।































































































































































































































