ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানসংলগ্ন সার্কিট হাউস মাঠের অস্থায়ী কোরবানির পশুর হাটে তোলা হয়েছে ষাঁড়টি। ঈদের আগে হাটের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এটি।
আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে হাটে গিয়ে দেখা যায়, বিশালাকৃতির ষাঁড়টিকে ঘিরে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ দাম জিজ্ঞেস করছেন।
প্রায় তিন বছর ধরে ষাঁড়টিকে নিজের খামারে লালন-পালন করেছেন ময়মনসিংহ নগরের ভাটিকাশর এলাকার বাসিন্দা মো. জুয়েল।































































































































































































































