বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন আল মামুন সরকার, মো. মামুনুর রশীদ ও মো. মাসুম বিল্লাহ। তাদের হেফাজত থেকে ৪টি মিনি ট্রাক নির্মাণসামগ্রীর অংশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য।































































































































































































































