উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা) প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০: ২৭ কুমিল্লার মেঘনা উপজেলায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
গুরুতর অপরাধের পরও অধিকাংশ আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে শাহজালাল ওরফে সাব্বির হত্যার ঘটনায় এখনো সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
এ মামলার এজাহারভুক্ত আসামি নাঈমের বাবা বাবুল মিয়াকে (৪৫) গ্রেপ্তার হলে আদালতের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান। তবে প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো পলাতক রয়েছে।































































































































































































































