মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা

মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা

মেহেরপুরে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, সীমানাদেয়াল ভাঙাকে কেন্দ্র করে স্ত্রীর সামনে তাঁকে কুপিয়ে হত্যা করেছে তাঁর এক স্বজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর পৌর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন (৪৬) ওই এলাকার ইয়াসিন আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম সামিরুল ইসলাম। তিনি গোলাম হোসেনের খালাতো ভাই।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২ মে রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে গোলাম হোসেনের কারণে প্রতিবেশী বন্যা খাতুনের বাড়ির সীমানাদেয়ালের একটি অংশ ভেঙে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।