মেহেরপুরে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

মেহেরপুরে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

মেহেরপুরে গ্রীষ্মের তপ্ত বাতাসে জনজীবনে বিপর্যস্ত অবস্থা। ঘন ঘন লোডশেডিং খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দিনে রোদে কাজ করা দুষ্কর হয়ে পড়েছে, বিদ্যুতের অভাবে বাসিন্দাদের কাটছে ঘুমহীন রাত। সব মিলিয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার মেহেরপুর ও এর পার্শ্ববর্তী জেলাগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েক দিন ধরে দিনের তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।

এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরেরা তপ্ত রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এর প্রভাব পড়ছে তাঁদের দৈনন্দিন আয়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।