মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর শহরের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ার বাসিন্দা নয়ন হোসেন (২২) এবং একই উপজেলার বন্দর গ্রামের জীবন আলী (২১)।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহিন কবীর বলেন, দুর্ঘটনায় দুজনেরই মাথায় গুরুতর জখম হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই বা আনার পরপরই তাঁদের মৃত্যু হয়।































































































































































































































