মিরপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি

মিরপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৪: ০৬

রাজধানীর ঢাকা-এর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টি নামে। এ বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় বাস, সিএনজি ও মোটরসাইকেল চলাচল ধীর হয়ে পড়ে। অনেক যানবাহন পানির মধ্যে আটকে থাকতে দেখা যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।