পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসল। ডাল, বাদাম, মিষ্টি আলুসহ বেশ কিছু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভোগান্তিতে পড়েছে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ।
উপজেলার আমড়াগাছিয়ায় টানা বৃষ্টিতে নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সড়কটি ভেঙে যায়। আমড়াগাছিয়া গ্রামের কৃষক মো. কবির জোমাদ্দার বলেন ,সড়কটি ভেঙে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙা অংশ দ্রুত মেরামত করা প্রয়োজন।































































































































































































































