তাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উয়ার্শী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শফিকুর ইসলাম খান। নিহত রংপুর জেলার মিজান মিয়া (৫০)। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরের বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় সাড়ে ৪টার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।































































































































































































































