মিষ্টিকুমড়ার খেতে মৌ-বাক্স, সমন্বিত চাষে দুই চাষিই লাভবান

মিষ্টিকুমড়ার খেতে মৌ-বাক্স, সমন্বিত চাষে দুই চাষিই লাভবান

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ঢোলারহাট এলাকায় ব্যাপক মিষ্টিকুমড়ার আবাদ হয়। কৃষকেরা আলুর সাথি ফসল হিসেবে এই মিষ্টিকুমড়া আবাদ করেন। ঢোলারহাট থেকে ফাঁড়াবাড়ি যাওয়ার সড়কের ছয়টি খেতে মৌ-বাক্স বসিয়েছেন আওলাদ হোসেন। তিনি নাটোর থেকে মধু সংগ্রহে করতে এখানে এসেছেন।

পটুয়া এলাকার সামসুল হকের মিষ্টিকুমড়াখেতে ৭০টি মৌ–বাক্স নিয়ে মধু সংগ্রহ করছিলেন মোতাল্লেব হোসেন। তিনি বলেন, এই খেত থেকে ৪ থেকে ৫ মণ মধু পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। প্রতি কেজি মধু বিক্রি করছেন ৬০০ টাকায়।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির বলেন, মিষ্টিকুমড়া একটি পর-পরাগায়িত ফসল। এর পুরুষ ও স্ত্রী ফুল আলাদা হওয়ায় সাধারণত মৌমাছি বা বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।