স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি পরও মব কালচার বৃদ্ধি

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি পরও মব কালচার বৃদ্ধি

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সচিবালয়ে গিয়ে 'মব কালচার' পুরোপুরি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এটা চলতি বছরের ১৮ ফেব্রুয়ারির ঘটনা। ওই দিন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রথম কর্মদিবসে তিনি বলেন, 'মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।'

মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, 'মব কালচার' শেষ তো হয়ইনি বরং দেখা গেছে গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে তা বেড়েছে। এই বেড়ে যাওয়ার প্রবণতার হিসাব দিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

এমএসএফ প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন দেয়। বিভিন্ন সংবাদপত্র এবং নিজেদের অনুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।