ফেনীর ফুলগাজীতে আট বছরেও শেষ হয়নি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ। কয়েক দফায় মেয়াদ বাড়ানো এবং ঠিকাদার পরিবর্তন করা হলেও প্রকল্পটি আলোর মুখ না দেখায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালে স্থানীয় উপজেলা পরিষদ ভবনের উল্টো পাশে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ৪০ শতক জমির ওপর তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, এপর্যন্ত মসজিদটির আনুমানিক ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের মূল কাঠামো দাঁড়িয়ে গেলেও প্লাস্টার, টাইলস বসানো, ফিনিশিং এবং সামনের সংযোগ সড়ক তৈরির কাজ এখনো বাকি রয়ে গেছে।































































































































































































































