উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) প্রকাশ : ০৭ মে ২০২৬, ০২: ০২আপডেট : ০৭ মে ২০২৬, ০২: ০৩ বাগেরহাটের মোংলা থানাধীন একটি হোটেলে নারী ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টের গোসলের সময় গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস (৩৯) অভিযোগে উল্লেখ করেন, তিনি ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের একটি প্রকল্পের কাজে ৮ জন সহকর্মীর সঙ্গে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে মোংলার সিঙ্গাপুর হোটেলে অবস্থান করছিলেন।































































































































































































































