মোটরসাইকেল ব্যবহারকারীরা অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। তাঁরা বলছেন, তাঁরা কর দেওয়ার বিরোধিতা করছেন না; বরং কর আরোপের ক্ষেত্রে ন্যায়সংগত, বাস্তবসম্মত ও বৈষম্যহীন নীতি প্রণয়নের দাবি জানাচ্ছেন।
তাঁরা বলছেন, মোটরসাইকেল ব্যবহারকারীরা ইতিমধ্যে আমদানি শুল্ক, ভ্যাট, নিবন্ধন ফি, সড়ক কর, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন খাতে সরকারের কোষাগারে উল্লেখযোগ্য রাজস্ব দিচ্ছেন। এরপরও নতুন করে অগ্রিম আয়কর আরোপ সাধারণ বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত অগ্রিম আয়কর পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো উচিত।































































































































































































































