মাইক্রোবাস-পিকআপ পাল্লাপাল্লিতে মোটরসাইকেল আরোহী নিহত

মাইক্রোবাস-পিকআপ পাল্লাপাল্লিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের কচুয়ায় মাইক্রোবাস-পিকআপের পাল্লাপাল্লিতে ইব্র্রাাহিম হোসেন সাগর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কের ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহাদাত হোসেন (২৯) গুরুতর আহত হয়েছে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাস ও পিকআপ বেপরোয়া গতিতে পাল্লাপাল্লি করে কচুয়ার দিকে আসছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।