মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

ঢাকার ডেমরা থানার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নাজমুল হোসেন (১৭)। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় ঢাকা পেপার মিলের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পথচারী শাহিন মিয়া বলেন, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে ওরা দুজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাতে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।