বৃষ্টির পানিতে সব জমি তলাইয়া গ্যালো, এ্যাহন চালান শ্যাষ, লাভও শ্যাষ

বৃষ্টির পানিতে সব জমি তলাইয়া গ্যালো, এ্যাহন চালান শ্যাষ, লাভও শ্যাষ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এক কৃষক ইলিয়াস হাওলাদার (৩৬) বলেন, স্থানীয় মহাজনের কাছ থেকে দাদন ও এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে মুগের আবাদ করি। পাকা ও আধা পাকা ফসল ঘরে তুলতে আরও সপ্তাহখানেক সময় লাগত। কিন্তু বৃষ্টিতে জমি তলিয়ে যাওয়ায় শতভাগ ফসল পচে নষ্ট হয়ে গেছে।

একই উপজেলার মৌডুবী ইউনিয়নের কৃষক মহসীন মিয়া (৫৪) বলেন, জমিতে লাঙল দেওয়া, মুগ ডালের বীজ, সার ও কীটনাশক বাবদ মোট দেড় লাখ টাকা আগাম দাদন নিয়েছেন তিনি। তাঁর ধারণা ছিল, ফলন ভালো হওয়ায় সব ফসল তুলতে পারলে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা দাম পাবেন। কিন্তু কালবৈশাখীর প্রভাবে হওয়া বৃষ্টিতে তাঁর ফসলি খেত পানিতে তলিয়ে সব ডাল পচে গেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী প্রথম আলোকে জানান, গত এপ্রিল মাসের শেষ দিকে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হওয়ার কারণে ২৮ এপ্রিল থেকে জেলাজুড়ে কালবৈশাখী ও কয়েকটি ধাপে ২০০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।