ঢাকার মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

ঢাকার মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, লাশের টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, আজ রোববার বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

টুকরাগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।