নদ-নদীতে ভয়ংকর চাঁই মৎস্য সম্পদ রক্ষায় চাই কঠোর ব্যবস্থা

নদ-নদীতে ভয়ংকর চাঁই মৎস্য সম্পদ রক্ষায় চাই কঠোর ব্যবস্থা

বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে অবৈধ ও বিশাল আকৃতির 'চাঁই' বা বিশেষ ধরনের বাঁশের ফাঁদ ব্যবহার করে পাঙাশ মাছের পোনা নিধন করা হচ্ছে। প্রথম আলোর সচিত্র প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র, যেখানে দেখা যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র প্রযুক্তির সহায়তা নিয়ে নদীর গভীর তলদেশ থেকে প্রতিদিন লাখ লাখ পাঙাশের পোনা শিকার করছে।

এ ঘটনা কেবল উদ্বেগের নয়, বরং দেশের মৎস্য সম্পদের ভবিষ্যৎ ধ্বংসের এক অশনিসংকেত। সরকারি আইন অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুলাই পর্যন্ত ৩০ সেন্টিমিটারের নিচের পাঙাশ ধরা দণ্ডনীয় অপরাধ।

পটুয়াখালীর বাউফলসহ কয়েকটি এলাকার প্রভাবশালী চক্র নদীর ৪০ থেকে ৫০ ফুট গভীরে বিশাল ফাঁদ পেতে প্রতিদিন কয়েক মণ পোনা ধরছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০ জন জেলে এই পদ্ধতিতে বছরে প্রায় দুই কোটি পাঙাশের পোনা নিধন করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।